
জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলার ভূমি অধিগ্রহণ শাখায় সুমন তঞ্চঙ্গা, পিতা- তপন তঞ্চঙ্গা জাল উত্তরাধিকার সনদ ব্যবহার করে প্রকৃত ওয়ারিশদের নাম আড়াল করে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রাপ্তির জন্য একটি আবেদন করেন।
উক্ত আবেদনসহ সংশ্লিষ্ট কাগজপত্রাদি যাচাইকালে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জনাব সৈয়দ আবু হুরায়রা আদর অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দাখিলকৃত উত্তরাধিকার সনদটি জাল বলে প্রমাণ পান।
অভিযুক্ত সুমন তঞ্চঙ্গা কর্তৃক তার চাচা মৃত সুভাষ
তঞ্চঙ্গার ওয়ারিশ হিসেবে উক্ত ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য জাল সনদ দাখিল ও মিথ্যা তথ্য সরবরাহ করা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ৪(১)(চ) ধারা লঙ্ঘন। তাই অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার উদ্দেশ্যে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের হাতে অভিযুক্তকে সোপর্দ করা হয়।




