মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

​মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬ খ্রি.) দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

​মাগুরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক মো. মোজাম্মেল হক।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক গাজী বশির আহমেদ, সহকারী পরিচালক মুহাম্মাদ মাহমুদ হাসান খান এবং মাগুরা মেডিকেল অফিসার (সিসি) ডা. সুমা সাহা।

​সভায় অন্যান্যের মধ্যে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, ফার্মাসিস্ট, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীরা উপস্থিত ছিলেন।

​এর আগে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার প্রধান অতিথি খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক মো. মোজাম্মেল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সভায় মাঠপর্যায়ের কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা এবং সেবা আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন