শতবর্ষী রেলওয়ে কোয়ার্টারের ওপর শুকনো গাছ, ঝুঁকিতে ৫০ পরিবার

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পুরাতন বাবুপাড়ায় প্রায় একশত বছরের পুরোনো রেলওয়ে কোয়ার্টারের ওপর থাকা একটি শুকনো গাছ ঘিরে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। গাছটি দ্রুত অপসারণ করা না হলে যেকোনো সময় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

 

স্থানীয়দের অভিযোগ, পুরোনো রেলওয়ে কোয়ার্টারের ওপর অবস্থিত শুকনো গাছটি দীর্ঘদিন ধরে ঝুঁকির কারণ হয়ে রয়েছে। আশপাশে প্রায় ৫০টি পরিবারের বসবাস। গাছটি ভেঙে পড়লে ঘরবাড়ি ও মানুষের জীবন বিপদের মুখে পড়তে পারে।

 

স্থানীয় বাসিন্দা দেলোয়ার চৌধুরী বক্তব্য, “দ্রুত সময়ের মধ্যে শুকনো গাছটি কেটে ফেলা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা, এমনকি প্রাণহানিও ঘটতে পারে। আমরা কোনো দুর্ঘটনা ঘটার পর কর্তৃপক্ষের পদক্ষেপ দেখতে চাই না। দুর্ঘটনার আগেই কার্যকর ব্যবস্থা চাই।”

এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ যেন বিষয়টি জরুরি ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করে গাছটি অপসারণের ব্যবস্থা গ্রহণ করে। একই সঙ্গে পুরোনো কোয়ার্টারটির নিরাপত্তা যাচাই করে আশপাশের বাসিন্দাদের ঝুঁকিমুক্ত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

সৈয়দপুরের পুরাতন বাবুপাড়ার বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন