৯’দিন পর ১২’ঘন্টার জন্য সাজেক অবরোধ স্থগিত,পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির ডাকে অবরোধ চলছে সাজেক

 দ্বিতীয় দফায় টানা প্রায় ৯’দিন পর তাদের নিজেদের প্রয়োজনীয় সরঞ্জাম সহ খাদ্য সংকট সংক্রান্ত বিষয়ে একদিনের বা ১২’ঘন্টার জন্য তাদের দেওয়া অবরোধ স্থগিত করে। ওপর দিকে পার্বত্য রক্ষা কমিটির মহা সচিব বিমল চাকমার এক প্রেসবারৃতায় পহেলা অক্টোবর রবিবার সকাল সন্ধ্যা সাজেক ও বাঘাইছড়ি উপজেলা অবরোধের ডাক দিয়ে ফেইসবুক সমাজিক মাধ্যম সহ বিভিন্ন যানবাহন সমিতির, চালক সমিতি এবং সাংবাদিক সংগঠনেও এ বার্তা প্রচার ও অবরোধ সফল কারার জন্য প্রেরণ করা হয়।
আজ ০১-১১-২৬’ইং সকাল ৬’টা থেকে সন্ধ্যা ৬’টা পর্যন্ত ১২’ঘন্টার জন্য সাজেকের ইউপিডিএফ এর সমর্থনে দুই পক্ষের অবরোধ স্থগিত হলেও, পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির ডাকে সকাল ৬’টা থেকে সন্ধ্যা ৬”টা পর্যন্ত অবরোধ পালিত হয়েছে। এ নিউজ লেখা পর্যন্ত কোন রকম বিশৃংখলা ছাড়াই পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির ডাকে অবরোধ পালিত হয়েছে।
উল্লেখ থাকে যে, ২৬’শে অক্টোবর ২৬”ইং তারিখে খাতড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে, সাজেক অবরোধ দুই পক্ষকে সাথে দেশের ও দেশের মানুষের স্বার্থে অবরোধ প্রত্যাহার বিষয়ে আলোচনায়। তাদের দেওয়া ৫’টি শর্তের মধ্যে – ৪’টি শর্ত মেনে নেওয়ার কথা হলেও আলোচনার দিন রাতে আবার তারা অযুক্তিকভাবে অবরোধের ঘোষণা দেয়। কিন্তু তারা দুই জেলার এমপিগনকে ও জেলা প্রশাসকগন সহ পুলিশ সুপারগনকে সম্মান দেখিয়ে অবরোধ থেকে সরে আসতে পারতো। এতে এমপি সহ সরকার ও প্রশাসন তাদেরকে সম্মানের স্থানে রেখে পরবর্তী আলোচনা হতে পারতো বলেও মনে করেন স্থানীয় একাধিক ব্যবসায়ই মহল।
খাগড়াছড়ি জেলার একাধিক সিনিয়র নেতৃবৃন্দ বলেন, এ বিষয়ে আমাদের জেলা অভিভাবক ও এমপি ওয়াদুদ ভাইয়া সহ রাঙ্গামাটি জেলা অভিভাবক এমপি দীপেন দেওয়ান এবং উভয় জেলা জেলা প্রশাসক সহ পুলিশ সুপারগন সাথে বৈঠক করেছে সুন্দর দিনব্যাপী আলোচনার মাধ্যমে তাদের দেওয়া ৫’টি শর্তের মধ্যে ৪’টি শর্তের সুন্দর সমাধানও হয়েছে।
আপনারা জানেন, সাজেক সড়ক অবরোধকারীদের সাথে দিনব্যাপী প্রোগ্রামে ৫টির মধ্যে ৪টি দাবী সমঝোতা হয়েছে, শুধু একটি শর্ত রয়েছে। তবে দুই জেলার এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ উপজেলা নির্বাহীগন এবং অবরোধকারী দুই পক্ষ সাথে আলোচনা হয়েই সিদ্ধান্ত হয়েছে। একটা দাবীর বিষয়ে সিদ্ধান্ত হয়নি, তবে এটা নিয়ে পরে আলোচনা হবে বলেও দুই জেলার এমপি মতামত দিয়েছেন। তবুও তারা অবরোধ তুলে নেয়নি।
তখন তারা যদি ঐ আলোচনার প্রতি সম্মান দেখিয়ে এবং বৌদ্ব ধর্মাবলম্বী
 প্রবারণ্য পূর্ণিমা ধর্মীয় উৎসবের প্রতি সম্মান দিয়ে অবরোধ তুলে নেওয়া উচিৎ ছিল কিন্তু তা তারা করেনি।
তারা আরো বলেন, তারা শুধু নিজের স্বার্থে এসব করছে। দেশ ও দেশের মানুষের চিন্তা করছে না। তবে আমরা আশাকরি তারা দেশ ও দেশের মানুষের স্বার্থ বিষয়টা চিন্তা করে হলেও সাজেক পর্যটন স্পষ্ট উমুক্ত করবে বলেও আশা প্রকাশ করেন।
এদিকে আলোচনা শেষ করে গিয়েই আবারও তারা রাতে অযুক্তিকভাবে পুনরায় অবরোধের ঘোষণা দেয় বলেও জানান সিনিয়র নেতৃবৃন্দ।
পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির সদস্য সচিব সদস্য সচিবের প্রেসবার্তা উল্লেখ:- সাজেকে সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ড, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সশস্ত্র মহড়া ও পর্যটকদের জিম্মি করে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আগামীকাল সকাল ৬ ঘটিকা হতে সন্ধা ৬ ঘটিকা পর্যন্ত সাজেকে দিনব্যাপি অবরোধের ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষ কমিটি।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সশস্ত্র সংগঠনের দেশবিরোধী সন্ত্রাসী তৎপরতা ও ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সন্ত্রাসীদের সশস্ত্র মহড়ার প্রতিবাদে আগামীকাল ১ লা নভেম্বর, ২০২৬ তারিখ সকাল ৬ ঘটিকা হতে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত সাজেক সড়কে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি।
নিজেদের সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করার জন্য সন্ত্রাসীরা সাজেক পর্যটন সড়ক ও সাধারণ মানুষের জীবনযাত্রাকে পুরোপুরি জিম্মি করে রেখেছে। গত ১১ অক্টোবর থেকে ক্রমান্বয়ে চলা অযৌক্তিক অবরোধের ধারাবাহিকতায় সন্ত্রাসী গোষ্ঠীগুলো দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে। সম্প্রতি ভাইবোনছড়া স্কুল প্রাঙ্গণে সশস্ত্র সন্ত্রাসীদের প্রকাশ্য মহড়া এবং অদ্য ৩১ অক্টোবর দুপুরে সাজেক এলাকায় নতুন করে ভয়াবহ গোলাগুলির ঘটনা পাহাড়ে বসবাসকারী সাধারণ মানুষের মনে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে। সাজেক সড়ক ও ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অস্ত্র নিয়ে সন্ত্রাসী মহড়ার কারণে অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।
সরকারি প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। যার ফলে এখনো সাজেক সহ আশেপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চলমান রয়েছে। তারই প্রতিবাদে এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ পালন করা হবে।
তবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও সংবাদকর্মীদের যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে। কমিটির পক্ষ থেকে যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, পর্যটক এবং সাধারণ জনগণকে অবরোধ চলাকালে সড়কে যানবাহন না চালানোর অনুরোধ জানানো হয়েছে।
কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য সবার সহযোগিতা কামনা করা হয়েছে। সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি সাজেকে সশস্ত্র কার্যক্রম বন্ধ করা, সন্ত্রাসী গোষ্ঠী গুলোকে আইনের আওতায় আনা এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন