কালীগঞ্জে বেসরকারি ক্লিনিক মালিকদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরের কালীগঞ্জে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সংগঠন গাজীপুর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার জামালপুর বাজারে অবস্থিত আয়েশা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াবেটিস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সৈয়দ আহমদ কবির বুলবুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. জুয়েল হাসান।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন ও সদস্য মামুন মোড়ল, দৈনিক সমকাল পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আহমদ আলী, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন দেওয়ান, সাংবাদিক রফিক সরকার, পনির খন্দকার, রিয়াদ হাসান, শাহ নেওয়াজ, আশরাফুল আলম শিশির, রায়হান মাহমুদ সহ স্থানীয় সাংবাদিকরা।

 

সভায় সাংবাদিকদের সঙ্গে সংগঠনের নেতৃবৃন্দের পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করার পাশাপাশি স্থানীয় স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

 

এ সময় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চট্টগ্রামে ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার নিশ্চিতের আহ্বান নাগরিক সংলাপ অনুষ্টিত

জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহি, ন্যায্য মূল্য নির্ধারণ এবং জনগণের অধিকার