নেশা জাতীয় দ্রব্য সহ হাতেনাতে আটক এলকাবাসীর

ফরিদপুর সদর উপজেলার ৮ নং কৃষ্ণনগর ইউনিয়নের হাটগোবিন্দপুর গ্রামে মাদক সংক্রান্ত অভিযোগে সওকত শেখ নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগে সওকত শেখকে আটক করেন এলাকাবাসী। এ সময় তার কাছ থেকে গাঁজা ও ইয়াবা সেবনে ব্যবহৃত ফয়েল পেপার পাওয়া গেছে বলে দাবি করেন স্থানীয়রা।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।
মাদকমুক্ত সমাজ গড়তে স্থানীয়দের সচেতনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা জরুরি বলে মনে করছেন সচেতন মহল |

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন