তানোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

রাজশাহীর তানোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। এ-উপলক্ষ্যে জাতীয় সংহতি দিবসের  তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) তানোর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খানের সভাপতিত্বে ও জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার ভূমি শিব শংকর বসাক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা ওয়াজেদ আলী, কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ, একাডেমিক সুপার ভাইজার সায়মা আঞ্জুমান, শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, ওলামা বিভাগের জেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সিনিয়র জামায়াত নেতা সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম,   উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, তানোর পৌর মেয়র প্রার্থী মাহবুব চৌধুরী, পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল উদ্দীন, মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ও সামাজিক জীবনে দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
তানোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
এ সময় বক্তারা জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে দিবসটির সঠিক ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর আলোকপাত করেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীর উপস্থিত ছিলেন। এছাড়াও বিকেলের দিকে মিনি স্ট্যাডিয়াম মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। অংশ গ্রহণ করেন চাপড়া ইয়াতিম খানা বনাম ইসলাহিয়া ইয়াতিম খানা। তবে শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালনে কথা থাকলেও হয়নি বলেও সুত্রে নিশ্চিত হওয়া গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চরভদ্রাসনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত র‍্যালি, আলোচনা সভা ও বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

ফরিদপুরের চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়