
হবিগঞ্জ এর শায়েস্তগঞ্জ এসআরবি-৯ ক্যাম্পের অভিযানে উজ্জ্বল মিয়া২৬নামে এক মাদক ব্যবসায়ীকে গাজাসহ আটক করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানাযায়,গতা ৮/১১/২৬ইং তারিখ রাত আনুমানিক(০ ২-০৫মিঃ) সময় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন বহরা ইউনিয়নের কৃষ্ণ পুর গ্রামের একটি পুকুর পাড়ে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।উক্ত সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ শায়েস্তগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল সেখানে অভিযান চালানোর সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে দুইজন লোক মাদকসহ পালানোর চেষ্টাকালে একজনকে আটক করা হয় এবং আরেকজন কৌশলে পালিয়ে যায়।
আটককৃত উজ্জ্বল মিয়ার দেয়া তথ্যমতে এসআরবি-৯ ৩৬কেজি গাজা বিশেষ পদ্বতিতে প্লাস্টিক বস্তায় মোড়ানো অবস্থায় উদ্বার করে।আটক ব্যক্তি জিঙাসাবাদে জানায় যে,ভারতীয় সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য গাজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দ্যেশে নিয়ে যাচ্ছিল। আটককৃত ব্যক্তি হলঃ মোঃ উজ্জ্বল মিয়া ২৬ পিতাঃ মোঃ মহধর সাং কৃষ্ণ পুর থানাঃমাধবপুর জেলাঃ হবিগঞ্জ।
আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মাধবপুর থানা হেফাজতে দেয়া হবে।এ রিপোর্ট লিখা পর্যন্ত আইনি ব্যবস্থা পক্রিয়াধীন।
এসআরবি-৯ জানায়,মাদকসহ অপরাধীর বিরুদ্বে আমাদের অভিযান অব্যাহত থাকবে।





