আত্রাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ।

 নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। “করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার (০৮ নভেম্বর) সকাল ১০:৩০ মিনিটে একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান।
তিনি তার বক্তব্যে বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী ও স্বাবলম্বী করতে সমবায়ের বিকল্প নেই। সমবায়ের সঠিক চর্চার মাধ্যমে বেকারত্ব দূর ও গ্রামীণ অর্থনীতি গতিশীল করা সম্ভব। সরকার সমবায় খাত ও সমবায়ীদের কল্যাণে বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমবায়ের চেতনায় দেশের উন্নয়নে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আত্রাই উপজেলা সমবায় অফিসার এস এম নিজাম উদ্দিন আহমেদ। প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামানের সঞ্চালনায়  বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ভোলা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৯ ভরি ১৫ আনা চোরাই স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার সহ ০১ আসামী গ্রেফতার

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)

মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশানিধন কার্যক্রম উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রমকে আরও জোরদার করতে স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে বক্তারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাতানি পাড়া এলাকায় মোল্লা কল্যাণ ট্রাস্টের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মশক নিধন কর্মী ও স্বেচ্ছাসেবকদের হাতে ১টি আধুনিক ফগার মেশিন ও প্রয়োজনীয় কীটনাশক তুলে দেওয়া হয়। কালীগঞ্জ থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মোল্লা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেন মোল্লা বক্তব্যে  বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা এবং এডিস মশার বিস্তার রোধে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ডেঙ্গু বর্তমানে একটি বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব।” তিনি আরও জানান, নতুন এই  ফগার মেশিনের মাধ্যমে এলাকার ড্রেন, ঝোপঝাড় এবং জনবহুল স্থানগুলোতে নিয়মিত মশার ওষুধ ছিটানো হবে। মশক নিধনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে কল্যাণ ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। বাসাবাড়ির আঙিনা, ফুলের টব ও ছাদে জমে থাকা পানি পরিষ্কার রাখার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তারপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আহমদুল কবির খান নাইম, গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম হোসেন সুমন, গোলজার হোসেন মোল্লার বড় ছেলে খাইরুল সজিব, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জহির উদ্দিন, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসহাক, কালিগঞ্জ উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাজমা বেগম, শরীফ মাস্টার, আব্দুল হাই মাস্টার, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ এর সহ-সভাপতি রাশিদুল হাসান জীবন প্রমূখ। অনুষ্ঠানে মোল্লা কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চেয়ারম্যান গোলজার হোসেন মোল্লা ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাতানি পাড়া ও এর আশপাশের এলাকায় মশক নিধন ।