
সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) হবিগঞ্জে এসআরবি-৯ অভিযানে অবৈধ মাদকসহ বিষ্ণু নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে শায়েস্তগঞ্জ এসআরবি-৯।
জানাযায়, হবিগঞ্জ এসআরবি-৯ শায়েস্তগঞ্জ ক্যাম্প এর অভিযানে চুনারুঘাট থানাধীন ৭নং উবাহাটা ইউনিয়নের শায়েস্তগঞ্জ নতূনব্রীজ সংলগ্ন এলাকার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে একটি ইজিবাইকসহ প্রায় ৩৩,৫কেজি গাজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
গত রবিবার( ৯/১১/২৬ইং) আনুমানিক রাত (১০-২২মিঃ) সময় শায়েস্তগঞ্জ এসআরবি-৯ গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন উবাহাটা এলাকার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে, চুনারুঘাট হতে আসা একটি ইজিবাইক কে থামানোর চেষ্টাকালে এসআরবি- উপস্থিতি টের পেয়ে একজন লোক পালানোর সময় তাহকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেয়া তথ্যমতে গাড়ীর যাত্রী সিট হতে একটি সাদা রংয়ের বস্তায় বিশেষ কৌশলে লোকানো অবস্থায় ৩৩,৫কেজি অবৈধ ভারতীয় গাজা উদ্বার করা হয়।আটককৃত ব্যক্তি জিঙাসাবাদে জানায় সে সীমান্ত এলাকা হতে মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তাহার হেফাজতে রেখেছিল। আটক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় মাদক প্রাচার করে আসছে বলে জানায়।আটককৃত ব্যক্তি হলঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পাকুড়িয়া গ্রামের মৃত উপেন্দ্র কর এর ছেলে বিষ্ণু চন্দ্র কর(৩৩)।
আটক ব্যক্তির বিরুদ্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে করে যথাযথ আইনি ব্যবস্থার জন্য হবিগঞ্জের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
মাদকের বিরুদ্বে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসআরবি-৯ এর কর্মকর্তাহণ।মাদক ও অপরাধীর সঠিক তথ্য দিয়ে এসআরবি-৯ কে সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।একাট জাতি কে রক্ষার জন্য সকলের এগিয়ে আসা প্রয়োজন।





