পদ্মা-যমুনার মোহনায় জেলের জালে ধরা পড়ল ‘রাজা ইলিশ’ দাম ১৫ হাজার টাকা

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার  দৌলতদিয়ায় পদ্মা নদীর জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। মাছটি দৌলতদিয়া মাছবাজারে ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি ৭ হাজার টাকা দরে মাছটি কিনেছেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান। পরে অনলাইনের মাধ্যমে সেন্টমার্টিনের এক বাসিন্দার কাছে কিছু লাভ রেখে বিক্রি করেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে দৌলতদিয়া মাছবাজারে দেলোয়ারের আড়তে মাছটি বিক্রি করা হয়। জেলে হারুনুর রশিদ পদ্মা-যমুনার মোহনায় মাছটি শিকার করেন।
জেলে হারুনুর রশিদ বলেন, রাতে সহকর্মীদের নিয়ে পদ্মা নদীতে মাছ শিকারে যান। মাছ ধরার একপর্যায়ে পদ্মা-যমুনার মোহনায় তাঁদের জালে বড় আকারের ইলিশটি ধরা পড়ে। পরে সকালে মাছটি দৌলতদিয়া মাছবাজারে নিয়ে আসেন।
মাছ ব্যবসায়ী শাহজাহান বলেন, দেলোয়ার সরদারের আড়ত থেকে ১৫ হাজার টাকায় ইলিশটি কিনেছেন। পরে অনলাইনের মাধ্যমে সেন্টমার্টিনের এক বাসিন্দার কাছে কিছু লাভ রেখে মাছটি বিক্রি করেন।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, পদ্মা-যমুনা নদীতে এখন আগের মতো বড় আকারের ইলিশ খুব একটা ধরা পড়ে না। মাঝেমধ্যে দু-একটি বড় ইলিশ জেলেদের জালে ধরা পড়ে। স্থানীয় জেলেরা এ ধরনের বড় ইলিশকে ‘রাজা ইলিশ’ বলে থাকেন।
তিনি আরও বলেন, দুই কেজি বা তার বেশি ওজনের ইলিশ পাওয়া যাওয়া অবশ্যই ভালো সংবাদ। এটি নদীতে বড় ইলিশের উপস্থিতির একটি ইতিবাচক দিক।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নাগেশ্বরীতে পাঁচ শতাধিক কিশোরীকে নিয়ে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত

‘সচেতন হই, আত্মনির্ভর হই, আত্মউন্নয়নের পথে এগিয়ে চলি’—এই প্রতিপাদ্যকে সামনে