প্রতিমন্ত্রীর বক্তব্যের পর বেকুব দাবী করে ফেসবুকে পোস্ট পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালকের

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এক বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) ও ড্যাব নেতা ডা. তসলিমুল আরেফিনের পোস্টে তোলপাড় শুরু হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মী শাহে আলম গতকাল এক অনুষ্ঠানে বক্তব্যের এক পর্যায়ে নিজের মত প্রকাশ করে বলেন, তিনি স্বামী- স্ত্রী দুইজন চাকরী করুক এটা তার পছন্দ নয়। কারন হিসেবে তিনি সন্তানের উপর প্রভাব পড়ে বলে দাবী করেন।

প্রতিমন্ত্রীর বক্তব্যের পর আজ বুধবার সকালে ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের চলতি দায়িত্বের সহকারী পরিচালক ও ড্যাবের জেলা আহবায়ক ডা. তসলিমুল আরেফিন তার ব্যক্তিগত ফেসবুকে প্রতিমন্ত্রীর নাম উল্লেখ না করে কৌশলে কড়া সমালোচনায় লিখেছেন ‘কত বড় বেকুব হলে একজন মানুষ বলতে পারে আমি স্বামী-স্ত্রীর চাকুরি করা পছন্দ করি না’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট ছড়িয়ে পড়ার পর নানা শ্রেণির মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এ বিষয়ে কয়েকজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এডি স্যারের সহধর্মিণী ডা. শারমিন খাতুন পলি মেডামও এই হাসপাতালের গাইনী বিভাগের জুনিয়র কনসালটেন্ট। দুজনেই চাকরি করেন জন্য এমন মত প্রকাশ করেছেন বলে তাদের মন্তব্য।

প্রতিক্রিয়া জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয় হাসপাতালের সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) ডা. তসলিমুল আরেফিনকে। মুঠো ফোনো পাওয়া যায়নি। পরে ম্যাসেঞ্জারে নক করলেও তিনি রেসপন্স করেননি।

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, এমন পোস্ট নিয়ে কোন মন্তব্য করতে চাইছি না। যার যার মতো করে মত প্রকাশ করেছেন। এটা তাদের পার্সোনাল বিষয়। সাংবিধানিক কোন শর্তের মধ্যে পড়ে না।

একাধিক সরকারি সাবেক ও বর্তমান কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রথমত তিনি সরকার দলীয় পেশাজীবি সংগঠনের জেলা পর্যায়ের শীর্ষ নেতা৷ তারপর তিনি সরকারী প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে আসীন। তার পক্ষে কোন ভাবেই সরকারের বা সরকারের কোন মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা করতে পারেন না। কিন্তু দায়িত্ব পাওয়ার পর থেকে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করছেন। তারা বলেন, ইতোমধ্যে ড্যাব সংশ্লিষ্ট না হওয়ায় কয়েকজন চিকিৎসককে হাসপাতালে পদায়নে বাঁধা দেয়ার অভিযোগ করেন।

তারা আরও বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর আকষ্মিক ভাবে তিনি চলতি দায়িত্বে সহকারী পরিচালকের পদে পদায়ন হয়েছেন৷ যোগদানের পর থেকে তিনি নেমপ্লেট, টেবিলের নেমপ্লেট, সিল ও দাপ্তরিক কোন কাগজপত্রে তিনি কোথায়ও চলতি দায়িত্ব শব্দটি ব্যবহার করেন না। একই ভাবে তার সহধর্মিণী ডা. শারমিন খাতুন পলি জুনিয়র কনসালটেন্ট হলেও তিনি নিজেকে সহকারী অধ্যাপক ব্যবহার করে প্যাড ও নেমপ্লেট ব্যবহার করছেন৷ এটা নিয়েও রয়েছে নানা গুঞ্জন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

প্রতিমন্ত্রীর বক্তব্যের পর বেকুব দাবী করে ফেসবুকে পোস্ট পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালকের

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এক বক্তব্যের পর

শীতের কষ্ট লাঘবে রিক্সাচালক ও ভ্যানচালকদের মাঝে হুডি উপহার দিলেন চারঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের আসাদুজ্জামান জুয়েল

দুঃস্থ ও কর্মজীবী মানুষের মুখে হাসি ফোটাতে এবং শীতের তীব্রতা