চান্দিনায় কাসেমুল উলূম বালিকা মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১১/১১/ ২০২৬ইং রোজ বুধবা কুমিল্লার চান্দিনা উপজেলার ৮নং বরকইট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শ্রীমন্তপুর কাসেমুল উলূম বালিকা মাদ্রাসায় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোফতি ইসমাইল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পীরে কামেল  আল্লামা নূরুল হক দা. বা. মোহতামিম ও শাইখুল হাদীস, বট্রগ্রাম মাদ্রাসা কুমিল্লা সহ মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাহফিলে উপস্থিত হয়ে সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন আসন্ন ৮নং বরকইট ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার পারভেজ শিমুল (এমবিএ)।
এ সময় তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্যে বলেন, “বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সম্মানিত আলেম-ওলামায়ে কেরাম, মাহফিলের আয়োজকবৃন্দ এবং উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লি ভাইদের প্রতি আমার আন্তরিক সালাম ও শ্রদ্ধা।
আমি মোঃ আনোয়ার পারভেজ শিমুল (এমবিএ)। আসন্ন ৮নং বরকইট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের সামনে নিজের পরিচয় তুলে ধরছি। আমি বিশ্বাস করি, মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হতে পারি কিংবা না পারি, সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই।
আমার প্রত্যাশা, আমাদের ইউনিয়ন হবে শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত। এখানে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি আদর্শ ইউনিয়ন গড়ে উঠবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন মানুষের কল্যাণে কাজ করার তৌফিক মহান আল্লাহ আমাকে দান করেন।”
তিনি আরও বলেন, মানুষের সেবা ও কল্যাণে কাজ করাই তাঁর প্রত্যাশা। এ জন্য তিনি সবার দোয়া কামনা করেন।
বক্তব্যের শেষে তিনি উপস্থিত সবাইকে সুস্থতা ও মঙ্গল কামনা করে সালাম জানান।
মাহফিলে ধর্মীয় আলোচনা, ওয়াজ ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন