কুমিল্লায় দুই দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের ৯৮ নেতা-কর্মী গ্রেপ্তার

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। দুই দিন ধরে জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান আজ বৃহস্পতিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, ১০ নভেম্বর রাতে অভিযানে ৪২ জনকে এবং ১১ নভেম্বর রাতভর অভিযানে আরও ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে দুই দিনের অভিযানে মোট ৯৮ জন গ্রেপ্তার হয়েছেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা, নাশকতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান চালানো হচ্ছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে নাশকতা না চালাতে পারেন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারেন, সে লক্ষ্যেই জেলার সব থানায় সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের প্রেস ব্রিফিং

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বাগেরহাট সফর পরবর্তী অর্জন, জেলার সার্বিক