২ লাখ টাকা ঘুসসহ সাব-রেজিস্ট্রারকে হাতেনাতে আটক

চট্টগ্রামে নগদ দুই লাখ টাকা ঘুসসহ আবদুস সোবহান নামে সাব-রেজিস্ট্রারকে আটক করেছে দুদক মেট্রো-১।  মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সাব-রেজিস্ট্রার অফিস থেকে তাকে আটক করে দুদকের আভিযানিক দল। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে। বিস্তারিত আসছে…

উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে চুয়েটে শাটডাউন ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল গালিব বলেন, কি কারণে আমাদের উপাচার্য স্যারকে সরানো হয়েছে আমরা জানি না। আমরা ভিসি স্যারের পুনর্বহাল চাই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর আগে

অপ্রতিম হত্যার মূল রহস্য উদঘাটন, ৪ আসামি গ্রেপ্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে কুমিল্লা জেলা পুলিশ। সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চারজনকে এ ঘটনায় জড়িত হিসেবে শনাক্ত করে আটক করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) জেলা পুলিশের সংবাদ ব্রিফিং ও সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত

ব্রাহ্মণবাড়িয়ায় ‘তোমার জেলার নদীকে জানো’ প্রতিযোগিতা

নদী, খাল ও পুকুর সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘তোমার জেলার নদীকে জানো’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নদ-নদীর সংখ্যা ও নাম, পৌরসভা বেষ্টিত তিতাস নদীর সঙ্গে সংযুক্ত খালের সংখ্যা ও নাম এবং নিজ নিজ মহল্লার

কুমিল্লা বিভাগ নিয়ে আঞ্চলিক বিদ্বেষে জড়ানো যাবে না: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা বিভাগের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, বিভাগ নিয়ে যেন আমরা আঞ্চলিক বিদ্বেষে না জড়াই । এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। সোমবার সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, সামাজিক কর্মসূচি, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ

কক্সবাজার সিটি কর্পোরেশনে যুক্ত হচ্ছে ৫ ইউনিয়ন: সুফল পাবে পৌনে ১১ লাখ মানুষ

পর্যটন নগরী কক্সবাজারকে আরও পরিকল্পিত ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রশাসনিক প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে ৩২.৯০ বর্গকিলোমিটার আয়তনের কক্সবাজার পৌরসভাকে কেন্দ্র করে রামু ও সদর উপজেলার নতুন পাঁচটি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পুনর্গঠন বাস্তবায়ন হলে নতুন সিটি কর্পোরেশনের মোট আয়তন দাঁড়াবে ১৬৯.৬৪ বর্গকিলোমিটার, যা বর্তমান

জশনে জুলুসের বিরোধিতাকারীদের মানসিক চিকিৎসা দরকার: মোছাইব উদ্দিন

জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) নিয়ে বিরোধিতা ও সমালোচনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া আলিয়া ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট মোছাইব উদ্দিন বখতিয়ার। তিনি বলেছেন, যারা জশনে জুলুসের বিরোধিতা করেন, তাদের মানসিক চিকিৎসা করানো উচিত। বুধবার (২৬ আগস্ট) সকালে চট্টগ্রামে জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি

ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

‘নাইন ইয়ারস গন, থিংক টেন মিনিটস ফর রোহিঙ্গা ‘ প্রতিপাদ্য ধারণ করে নবম রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবসে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে ঘরের ফেরার দাবিতে সমাবেশ। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনের ফুটবল মাঠে নাগরিক সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর) আয়োজিত এই সমাবেশে অংশ নেয় উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আশ্রিত বিভিন্ন বয়সের লাখো

আড়াই ঘণ্টা বিদ্যুৎ ছিল না চট্টগ্রাম মেডিকেলে, পরীক্ষা-নিরীক্ষা বন্ধে ভোগান্তি রোগীদের

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বিদ্যুৎ না থাকায় প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এতে করে এক্স-রে ও আলট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। আজ শনিবার সকাল পৌনে ৯টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। জানা গেছে, বিদ্যুৎ না থাকায় রেডিওলজি ও ইমেজিং বিভাগে থাকা ছয়টি

আনন্দবাজারে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দবাজারে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ক্ষতিকর জেলিযুক্ত প্রায় ৫০ কেজি চিংড়ি মাছ ধ্বংস করা হয়। বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আনন্দবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে