গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠনের মিছিল-জমায়েত প্রতিহত, গ্রেপ্তার ৭

গোপালগঞ্জের গত ২৪ ঘণ্টায় জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ সদর দপ্তর বলছে, গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল এবং টুঙ্গিপাড়ায় কিছু লোক জড়ো হয়ে জননিরাপত্তা বিঘ্নের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী তাদের হটিয়ে দেয় ।

সোমবার (১৬ নভেম্বর) রাতে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামরুল মুনিরা বলেন, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ছাড়া দিনভর গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে কিছু লোক বিক্ষোভ মিছিল চেষ্টা পাশাপাশি টুঙ্গিপাড়ায় কিছু লোক জড়ো হয়ে জননিরাপত্তা বিঘ্নের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হটিয়ে দেয় ।

গোপালগঞ্জে সাধারণ মানুষ ও বিভিন্ন স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। এ ছাড়া সেখানে বিজিবির ১০ প্লাটুন সদস্য, এসআরবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এদিকে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনকে কঠোর এবং সময়োপযোগী সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষা এবং অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও নিরাপত্তা নিশ্চিত করতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

পাশাপাশি রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির যে-কোনো কার্যক্রম ঠেকাতে এবং দেশের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে কঠোর ও তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় যে-কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

দামুড়হুদা দুধপাতিলা এলাকায় মালবাহী ট্রেনে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় দুই লোকো মাষ্টার আহত

চুয়াডাঙ্গা দামুড়হুদায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা চালিয়ে