রাজধানীতে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ

দেশে জ্বালানি গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অভিযোগ তুলে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় উত্তর বাড্ডায় এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী

আশুলিয়ায় ফের শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, শতাধিক কারখানায় ছুটি

শিল্পাঞ্চল আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কারখানায় হাজিরা দেওয়ার পর শ্রমিকদের একটি অংশ বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও কাজে যোগ না দিতে বাধ্য করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকেরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান

ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার(৫ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, মোতায়েন করা সদস্যদের মধ্যে মিরপুরে ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন দায়িত্ব পালন

সাভার ও গাজীপুরে আন্দোলন নেই, শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন শ্রমিকরা

শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হতে শুরু করেছে সাভার ও গাজীপুর কর্মপরিবেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে সাভার ও গাজীপুর কারখানায় শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম। সরেজমিনে সকাল থেকেই শ্রমিকদের কেউ কারখানার নিজস্ব পরিবহনে, আবার কেউ পায়ে হেঁটে কর্মস্থলে এসে কাজে যোগ দেন। কারখানাগুলোর সামনে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। এদিকে যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে

নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ হামলা চালানো হয়। এতে মো. এনামুল নামে পুলিশের এক কনস্টেবল (গাড়িচালক) আহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। ক্যান্টনমেন্ট থানার

পুলিশ বা বিএনপির হামলায় নয়, আন্দোলনরত শ্রমিকদের মারধরে আহত হন তৌফক, মারা যান হাসপাতালে

গাজীপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আন্দোলনকারীদের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তৌফিক শেখ (২১)। তার এই মৃত্যু ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে গুজব। ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে মঙ্গলবার (৩ নভেম্বর) একাধিক ভুয়া ফটোকার্ড প্রকাশ হয়। সেখানে তারা লিখেছে, “শ্রমিকদের আন্দোলনে বিএনপির হামলায় আহত স্কুলছাত্র তৌফিক আর নেই”।

সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

ঢাকার সাভার ও আশুলিয়ায় বিভিন্ন কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ (বুধবার) সকালে সাভারের উলাইলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হেমায়েতপুরের পদ্মার মোড়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। সাংবাদিক ও ক্যামেরাম্যানের ওপরও হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, সকালে উলাইলে আল-মুসলিম

মিরপুর-১১-তে নিরাপত্তা চাইতে গিয়ে পুলিশের লাঠিপেটার শিকার পোশাকশ্রমিকরা

ঢাকা মিরপুর-১১ এলাকায় কারখানার সামনে অবস্থান নিয়ে নিরাপত্তা চাওয়ার সময় পুলিশের লাঠিপেটার শিকার হওয়ার অভিযোগ করেছেন পোশাকশ্রমিকরা। তাদের দাবি, তারা কোনো আন্দোলন বা সড়ক অবরোধ করতে আসেননি। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে এবং কর্মস্থলে আসা-যাওয়ার নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে জড়ো হয়েছিলেন। কিন্তু পুলিশ এসে তাদের ওপর হামলা চালায়। বুধবার (৪ নভেম্বর) সকালে মিরপুর-১১ নম্বর এলাকার

গাজীপুরে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক: পুলিশ সুপার

টানা চার দিনের শ্রমিক বিক্ষোভের পর গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের এসপি মোহাম্মদ জসীম উদ্দিন। বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার বলেন, গাজীপুরে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে। গত শনিবার থেকে

ভালোবেসে হিন্দু থেকে মুসলিম হয়ে বিয়ে, ১৪ বছর পর ঘরছাড়া ছাত্রলীগ নেতার স্ত্রী

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন বৃষ্টি বিশ্বাস (৩২)। সেই স্বপ্নের টানে ভেঙেছিলেন আগের সংসার, ছেড়েছিলেন ধর্মীয় পরিচয়, পিতৃপরিবার ও পরিচিত সামাজিক পরিমণ্ডল। প্রতিবেশী ইব্রাহিম মোল্যার প্রেমের প্রস্তাব ও নানা প্রলোভনে সাড়া দিয়ে সনাতন ধর্মাবলম্বী বৃষ্টি ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। এরপর ইব্রাহিম মিয়াকে বিয়ে করে শুরু করেন নতুন জীবন। কেটে গেছে ১৪