বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পতেঙ্গা ছড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৫ মার্চ) রাত প্রায় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের একটি দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)-এর দিকনির্দেশনায় এবং সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল মারিশ্যা–দিঘিনালা সড়কের প্রায় ২ কিলোমিটার এলাকায় পতেঙ্গা ছড়ায় অভিযান চালায়।
অভিযান চলাকালে মোটরসাইকেলে করে দুইজন পাচারকারী বিপুল পরিমাণ সিগারেট নিয়ে যাওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সিগারেট ভর্তি বস্তা ফেলে দ্রুত পাশের জঙ্গলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা মোট ৬৫ কার্টুনে থাকা ৬৫০ প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত সিগারেটগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৯৫ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ক্যাশলেস লেনদেন বাড়াতে লালমনিরহাটে পূবালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন ও সমাবেশ

​ক্যাশলেস লেনদেন নিশ্চিতকরণ এবং সার্বজনীন ‘বাংলা কিউআর’ (BANGLA QR) প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে লালমনিরহাটে বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শহরের সেনা মৈত্রী মার্কেটে পূবালী ব্যাংক পিএলসি লালমনিরহাট শাখা এই কর্মসূচির আয়োজন করে।   ​অনুষ্ঠানে ক্যাশলেস ব্যবস্থার সুফল ও ব্যাংকের আধুনিক সেবা নিয়ে বিশদ আলোচনা করা হয়। পূবালী ব্যাংক লালমনিরহাট শাখার ব্যবস্থাপক মধু বাবু রায়ের সভাপতিত্বে এবং শাখাটির অপারেশন ম্যানেজার আবু আতিক ইমতিয়াজের সঞ্চালনায় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মধু বাবু রায় নিজে। ​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ​মোকছেদুর রহমান: সভাপতি, সম্মিলিত গোশালা রোড ব্যবসায়ী সমিতি ​শেখ শামীম আহমেদ: পরিচালক, লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ​মাজেদুল ইসলাম: প্রেসিডেন্ট, লালমনিরহাট রোটারি ক্লাব।   ​প্রধান অতিথির বক্তব্যে শাখা ব্যবস্থাপক মধু বাবু রায় বলেন, “নগদ টাকার নির্ভরতা কমিয়ে নিরাপদ ও দ্রুত লেনদেন নিশ্চিত করাই বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ এক QR’ উদ্যোগের মূল উদ্দেশ্য। পূবালী ব্যাংক গ্রাহকদের যুগোপযোগী সেবা দিতে সর্বদা অঙ্গীকারবদ্ধ।”