
রাঙ্গামাটিতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ এবং জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে রাঙ্গামাটিতে মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ঐক্যজোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। সকাল ১১টায় জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বনরূপা, কাঠালতলী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বনরূপা সিএনজি








