উল্লাপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে উল্লাপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় বিজ্ঞান কলেজ সংলগ্ন এবিসি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিরাজগঞ্জ জেলা যুব দলের সাধারণ সম্পাদক মোঃ মুরাদুজ্জামান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও যুগ্ম সম্পাদক মোঃ নূর কায়েম সবুজ। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সিমকি ইমাম খান।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফি, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মানু, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন