
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ভাষ্য অনুযায়ী, যাত্রীবেশে বাসে ওঠা দুই ব্যক্তি আগুন লাগিয়ে দ্রুত নেমে পালিয়ে যান। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাইনবোর্ড এলাকার কম্বল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। তবে দ্রুত বাস থেকে নেমে যেতে পারায় চালক, হেলপার ও যাত্রীরা প্রাণে রক্ষা পান। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আশুলিয়া থেকে চিটাগাং রোডের উদ্দেশে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ব-১৫-১২৫২ নম্বরের ‘মঞ্জিল পরিবহণ’ বাসটি সাইনবোর্ড এলাকায় পৌঁছালে এর পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকলে চালক বাসটি থামিয়ে দেন। এ সময় বাসে থাকা ব্যক্তিরা দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে কাঁচপুর ও শিমরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসের ভেতরের আসনসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, দুটি ইউনিটের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসচালকের বরাত দিয়ে তিনি বলেন, দুজন ব্যক্তি যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে আগুন লাগিয়ে দ্রুত নেমে পালিয়ে যান। ওই দুজন ছাড়া বাসে অন্য কোনো যাত্রী ছিলেন না। অন্যদিকে, শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, ঘটনার সময় বাসে দুজন যাত্রী ছিলেন। আগুন লাগার পরপরই তাঁরা বাস থেকে নেমে নিরাপদে সরে যান। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা





