
নারায়ণগঞ্জ শহরে প্রবেশের অনুমতি চান চালকরা, সিদ্ধিরগঞ্জে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
নারায়ণগঞ্জ শহরে অটোরিকশা প্রবেশে বাধা, মামলা ও জরিমানার প্রতিবাদে সড়কে নেমেছেন চালকরা। বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। প্রায় ৪০ মিনিটের এই কর্মসূচিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে অটোরিকশাচালকরা সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে
