
রবিবার (২২নভেম্বর) দুপুরে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রণোদনা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফরহাদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের পাশাপাশি ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সার্বিক অগ্রগতি ও সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় করেন।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে সরিষা ও অন্যান্য ফসলের বীজ এবং ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়। এতে মোট ৩হাজার ২০০ জন কৃষককে এ প্রণোদনার আওতায় আনা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।
কৃষি বিভাগ জানিয়েছে-কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমির সর্বোত্তম ব্যবহার, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং দেশে ভোজ্য তেল ও ডাল জাতীয় ফসলের উৎপাদন বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য।
জনগণের কল্যাণ, কৃষির উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।





