মুকসুদপুর উপজেলা শহরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, থানায় তালা; আইনশৃঙ্খলা কার্যক্রম বন্ধ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা শহরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। অন্যদিকে মুকসুদপুর থানায় তালা বন্ধ থাকায় আইনশৃঙ্খলা রক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

থানায় পুলিশি কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষ জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। জরুরি প্রয়োজনে পুলিশের যে সেবা পাওয়ার কথা, তা না পাওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন বলে স্থানীয়দের অভিযোগ।

এদিকে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার আশঙ্কা ও অভিযোগ দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে।

এ অবস্থায় মুকসুদপুর থানায় দ্রুত পূর্ণাঙ্গ পুলিশি কার্যক্রম চালু করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ মানুষ।

তাদের দাবি, পুলিশি সেবা পুনরায় চালু করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনা হোক।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিষিদ্ধ আ.লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে দিনাজপুরে মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নিষিদ্ধ ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে