কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার, পালিয়েছে সহযোগী

পটুয়াখালীর কলাপাড়ায় জাল নোট লেনদেনের সময় ১৪ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত অপর এক সহযোগী পালিয়ে গেছে।
রবিবার সকাল দশটার দিকে কলাপাড়া পৌর শহরের জগন্নাথ নাট মন্দির সংলগ্ন উপজেলা সড়ক এলাকা থেকে মো. ওহিদুল নামের ১৮ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ হাজার টাকার ১৪টি জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ওহিদুল উপজেলার পূর্ব মধুখালী গ্রামের মোতাহার তালুকদারের ছেলে। পুলিশ জানায়, উপজেলা সড়কের মনিরুল ভ্যারাইটিজ নামের একটি দোকানে ওই যুবক ১৪ হাজার টাকা বিকাশ করতে গেলে দোকান মালিক মনিরুল টাকাগুলো জাল বলে শনাক্ত করেন। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওহিদুলকে আটক করে। তবে এ সময় তার সহযোগী ও জাল নোট চক্রের মূল হোতা বলে সন্দেহভাজন মেহেদী হাসান পালিয়ে যেতে সক্ষম হয়।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা জাল নোট চক্রের সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই বছর পূর্তি- শেখ হাসিনাসহ ২৬ মামলায় ৩২৮ আসামির বিচার চলছে, তদন্তে আরও ৪৪ মামলা

বিচারাধীন ও তদন্তাধীন মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামির

কালীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৫১ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ উজ্জল চন্দ্র মন্ডল (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে উপজেলার নাগরী ইউনিয়নের বিরুয়া (নলছাটা) এলাকায় নাগরী বাজার-নলছাটাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে উলুখোলা পুলিশ ক্যাম্পের সদস্যরা। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে উজ্জল চন্দ্র মন্ডলকে আটক করা হয়। এরপর সাক্ষীদের উপস্থিতিতে তাঁর পরিহিত প্যান্টের বাম পকেটে থাকা দুটি স্বচ্ছ সাদা এয়ারটাইট পলিপ্যাক থেকে গোলাপি রঙের ১৫১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১৫ গ্রাম। এজাহারে উল্লেখ করা হয়েছে, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার ৩০০ টাকা। এ সময় যথাযথ জব্দতালিকা প্রস্তুত করে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। গ্রেপ্তার উজ্জল চন্দ্র মন্ডল নাগরী ইউনিয়নের সুজাপুর গ্রামের পূর্ব পাড়ার শংকর চন্দ্র মন্ডল ও গীতা রানী চন্দ্র মন্ডলের ছেলে। এজাহারে উল্লেখ করা হয়েছে, তিনি তাঁর ছোট ভাই শিতল চন্দ্র মন্ডলের সহযোগিতায় ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে বিষয়টি বর্তমানে তদন্তাধীন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ৪১ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় এজাহার দাখিল করা হয়েছে।