তেল সিন্ডিকেটের ১১জন গোয়েন্দা জালে আটক

জামালপুরে তেলের সিন্ডিকেট ধরা পড়লো! জনতার হাতে আটক ১১ জন-
জামালপুর সদর উপজেলায় অবশেষে ফাঁস হতে শুরু করেছে জ্বালানি তেলের কালোবাজারির চিত্র।
গতকাল মঙ্গলবার রাতে কেন্দুয়া ইউনিয়নের কালিবাড়ি বাজার এলাকায় স্থানীয় জনগণের তৎপরতায় ৩ হাজার ৫২ লিটার পেট্রলসহ ১১ জন আটক হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি গাড়িতে করে সন্দেহজনকভাবে তেলের ড্রাম নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালায়। এতে ১৫টি ড্রামভর্তি পেট্রল পাওয়া যায়।
ঘটনাস্থল থেকেই পিকআপ, ভটভটি, অটোরিকশা ও ব্যাটারিচালিত ভ্যানসহ মোট ৭টি যানবাহন জব্দ করা হয়।
স্থানীয়দের দাবি—
◾ কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে তেল বিক্রি করাই ছিল তাদের উদ্দেশ্য
🔲 এই তেল স্থানীয় এক ব্যবসায়ী সোহেল রানার।
প্রশ্ন একটাই—
যেখানে সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল পাচ্ছে না, সেখানে রাতের আঁধারে হাজার হাজার লিটার তেল কোথায় যাচ্ছিল?
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
এই অভিজান অব্যাহত থাকবে বলে জানান।
বলেন,
এই সিন্ডিকেটের মূল হোতাদের খুঁজে বের করা এবং কঠোর শাস্তি নিশ্চিত করা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন