শুক্রবার,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অভিনন্দন ও শুভকামনা জানানো হলো শেখ আব্দুর রাজ্জাক জুয়েলকে

অভিনন্দন ও শুভকামনা জানানো হলো শেখ আব্দুর রাজ্জাক জুয়েলকে

বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পাওয়ায় শেখ আব্দুর রাজ্জাক জুয়েলকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা বলেন, শেখ আব্দুর রাজ্জাক জুয়েল দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় থেকে সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার সততা, নিষ্ঠা ও নেতৃত্বগুণ দলের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, তার এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং দল ও এলাকার জন্য গর্বের। ভবিষ্যতে তিনি দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা করেন সবাই।
শেখ আব্দুর রাজ্জাক জুয়েলের নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন শুভানুধ্যায়ীরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন