কালীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা যায়, ইংরেজি ২৮ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে (২১:২৫) অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— সেলিম মিয়া (৩০), পিতা: মোঃ ইছব আলী, সাং: দেওপাড়া, কালীগঞ্জ এবং শিপন রায় (২০), পিতা: প্রতাশ রায়, সাং: কোলকোন্দ, থানা: গঙ্গাচড়া, জেলা: রংপুর।
অভিযানকালে তাদের কাছ থেকে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে প্রেরণ করা হবে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন