নড়াইলে পাম্প ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাক চাপা দিয়ে হত্যার ঘটনায় ট্রাক চালক র‍্যাবের হাতে গ্রেফতার

নড়াইলে তানভীর ফিলিং স্টেশনে তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকের চাকায় পি’ষ্ট করে হত্যার ঘটনার মূল হোতা ট্রাক চালক সুজাত আলীকে গ্রে’ফ’তা’র করেছে র‍্যাব-৬ এর একটি দল। এর আগে বেনাপোল থেকে ট্রাকটি জব্দ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (২৯ মার্চ) বিকালে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা থেকে তাকে গ্রে’ফ’তা’র করা হয়েছে। তাকে নড়াইলে আনার প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্টরা।
এর আগে শনিবার (২৮ মার্চ) দিবাগত মধ্যরাতে তেল না পেয়ে ট্রাক চালক সুজাত আলী কালনা-যশোর মহাসড়কের তুলারামপুর রেল সেতুর নিচে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার ও তার সহকর্মী জিহাদুল মোল্যাকে পাম্পের অদূরে ট্রাকের চাকায় পি’ষ্ট করে হ’ত্যা করে পা’লি’য়ে যায়।
নিহত ম্যানেজারের নাম নাহিদ সরদার (৩৫)। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃ’ত আকরাম সরদারের ছেলে। তিনি তানভীর ফিলিং স্টেশনে ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।
ট্রাক চা’পার ঘটনায় নাহিদের বন্ধু জিহাদুল মোল্যা (২৯) গু’রু’ত’র আহত হয়েছেন। তাকে আ’শ’ঙ্কা’জ’ন’ক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন