রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবি:ঘটনা স্থলে নৌ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার  দৌলতদিয়া ৩ নং ফেরি ঘাটে ফেরিতে উঠার সময় যাত্রীবাহী বাস সোহার্দ্য পরিবহন পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় তদন্তে নৌমন্ত্রণালয়ে গঠিত কমিটির ঘটনাস্থলে পরিদর্শন করেছন।
রোববার ২৯ মার্চ সকাল সাড়ে ১০ টার সময় দৌলতদিয়া ৩ নং ফেরি ঘাটের ঘটনা স্থলসহ ঘাটগুলোওদুর্ঘটনায় কবলিত যাত্রীবাহী বাসটি পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির প্রধান মো. মুহিদুল ইসলাম।
তদন্ত কমিটির ছয় সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ে কমিটির অপর সদস্যদের মধ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের প্রতিনিধি,বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কতৃপক্ষ বিআইডব্লিউটিএ এর প্রতিনিধি, নৌ পুলিশ প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করর্পোরেশন বিআইডব্লিউটিসি এর প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে অধিদপ্তরের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য :গত বুধবার ২৫ শে মার্চ বিকেলে দৌলতদিয়া ৩ নং ফেরি ঘাটে সোহার্দ্য পরিবহন টি ফেরিতে উঠতে গিয়ে যাত্রীসহ পদ্মা নদীতে ডুবে যায়।পরে জেলা প্রশাসনও উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট, ডুবুরী দলের তিনটি ইউনিট মিলে বিরতবিহীন  উদ্ধার অভিযান চালিয়ে নারী শিশুসহ ২৬ জনের মরদেহ উদ্ধারে করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন