কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানার এসআই গোলক চন্দ্র বর্মনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার বটতলা বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে দুই ব্যক্তিকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, মো. মাজেদ মিয়া (৩০): পিতা- মো. দুলু মিয়া, গ্রাম- খেয়ারচর মো. রাজু মিয়া (২৮): পিতা- মৃত মফিজুল হক, গ্রাম- কোমরভাঙ্গি।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল। মাদক বহনের সময় হাতেনাতে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।




