সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ঐতিহ্যবাহী বাগবাটি হাটের ২০০ বছরেরও বেশি ঐতিহ্যবাহী বান্নি মেলাকে ঘিরে চলছে এলাকায় উৎসবের আমেজ।
সনাতন ধর্মাবলম্বী অধ্যাসিত এলাকা ছিলো সদর উপজেলা বাগবাটি। ২০০ বছর পূর্বে তৎকালীন রাজারা চৈত্র মাসের শুরুতে এই মেলা বসাতেন। তারই ধারাবাহিকতায় সোমবার (৩০ মার্চ ) সকাল থেকে শুরু হয়ে ১০দিন ব্যাপী এই মেলা চলবে।
এই বিষয়ে মেলায় আগত এক ক্রেতা শামসুল আলম সুমন, আব্দুল আল মামুন, হিজল ইসলাম বলেন,আমাদের এই মেলাকে কেন্দ্র করে, বাড়ি বাড়ি জামাই, বোন,ভাগ্নি কে দাওয়াত করে আনা হয়।জামাইদে মেলার পুরবি হিসাবে মেলার দিন হাতে টাকা, জামা কাপড় ধরে দেন। জামাইরা মেলা থেকে বড় মাছ ঝুড়ি মুরকি এবং বাচ্চাদের নিয়ে কসমেটিক খেলনা সহ নানানরকম আনন্দ ফূর্তি উপভোগ করে থাকেন।
এ ব্যাপারে বাগবাটি হাট ইজারাদার শাহা আলম
বলেন, আমাদের এলাকার ঐতিহ্যবাহী মেলা হচ্ছে এটা।
মেলা উপলক্ষে ইতিমধ্যেই এলাকায় উৎসবের আমেজ শুরু হয়েছে। তিনি বলেন, এবছর মেলা চলবে ১০দিন। মেলায় বিনোদনের জন্য নাগরদোলা, নৌকা খেলা থাকছে। এছাড়াও কাঠের ফার্নিচার, ঝুরি, মুরকি,দই,মিষ্টি ও বিভিন্ন রকমের সজ মশলাদি ক্রয় বিক্রয় হবে। তিনি ঐতিহ্যবাহী এ মেলা সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং পুরনো ঐতিহ্য
ধরে রাখার জন্য আমাদের এই আয়োজন। আগামী প্রজন্ম যেন এই ঐতিহ্য ধরে রাখতে পারে এ বিষয়
ব্যক্ত করেন।




