বৃহস্পতিবার,৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে অবৈধভাবে মজুদ ১৬৭১ লিটার ডিজেল জব্দ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অবৈধভাবে মজুদ করে রাখা ১ হাজার ৬৭১ লিটার ডিজেল তেল জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার আজাদমোড় এলাকায় অবস্থিত “সালাম ভলকানাইজিং” দোকানে যৌথ অভিযান চালিয়ে এ তেল জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন, ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে দোকান থেকে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে দোকানের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে মজুদ করে বিক্রির উদ্দেশ্যে এসব ডিজেল রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জব্দকৃত তেল পরবর্তীতে ঘোড়াঘাটের মেসার্স খন্দকার বদরে আরেফীন ফিলিং স্টেশনে নিলামের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন