
নদীতে ফেলে ৯ বছরের তাসপিয়াকে হত্যার অভিযোগ, সৎ বাবা গ্রেফতার
‘মাদ্রাসায় ভর্তি করাতে নিয়ে যাচ্ছে’—সৎ বাবার সঙ্গে বের হওয়ার আগে ৯ বছরের তাসপিয়ার মুখে বলা এ কথাই হয়ে রইল শেষ কথা। পরে করতোয়া নদী থেকে উদ্ধার হয় শিশুটির মরদেহ। এ ঘটনায় তাসপিয়াকে নদীতে ফেলে হত্যার অভিযোগে তার সৎ বাবা শাফিউল ইসলাম (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী








