হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেলেন আহমদ আলী মুকিব

বি এন পির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আহমেদ আলি  মুকিব হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।  তিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অত্যন্ত স্নেহভাজন হিসেবে পরিচিত, জনাব আহমেদ আলী মুকিব মধ্যপ্রাচ্য সহ বহির বিশ্বে  বিএনপিকে  দীর্ঘ ১৭টি বছর সুসংগঠিত করে রেখেছেন দলের প্রতি তার যথেষ্ট অব্দান এবং শ্রম রয়েছে বিগত নির্বাচনে তিনি হবিগঞ্জ দুই বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের প্রার্থী ছিলেন কিন্তু উনাকে নমিনেশন দেওয়া হয় নাই। নমিনেশন পেয়েছিলেন সাবেক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার  উপদেষ্টা ডা:শাখাওয়াত হাসান জীবন কিন্তু তারপরও আহমেদ আলী মুকিব দলের প্রতি আস্থা রেখে ডাক্তার  জীবনের পক্ষে তার অনুগত সকল নেতাকর্মীদের নিয়ে দিন রাত পরিশ্রম করে দলকে বিজয়ী করেছেন তিনি তার নির্বাচনী প্রচারণার সময় বারবার একটি কথা বলতেন ধানের শীষ যার আমরা তার।  তিনি সেটা প্রমাণ করেছেন আর তাই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে পুরস্কার হিসেবে হবিগঞ্জ জেলা পরিষদ হিসেবে নিয়োগ দিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন