পটুয়াখালী ভোররাতে স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩

পটুয়াখালীর কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন (মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও আনসার সদস্যদের যৌথ অভিযান) চালিয়ে তিন মাদককাবারীকে গ্রেফতার করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার ভোররাতে উপজেলার চম্পাপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মাছুয়াখালী থেকে তাদের ৪ পিচ ইয়াবা ও ৪ পুড়িয়া গাঁজা সহ গ্রেফতার করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক মাদক ব্যবসায়ী শাহীন (৩২) ও বাচ্চু (৪৬) কে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড এবং মাদক সেবনকারী বশার (৪০) কে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় জনসম্মুখ্যে মাদকগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক বলেন, কয়েকদিন আগে এক যুবক জেলা প্রশাসনের প্রধান ফটকে প্ল্যাকার্ড নিয়ে মাদকের ভয়ানক প্রশাসেরর প্রদিবাদ জানানোর পাশাপাশি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। পরে জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কালীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৫১ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ উজ্জল চন্দ্র মন্ডল (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে উপজেলার নাগরী ইউনিয়নের বিরুয়া (নলছাটা) এলাকায় নাগরী বাজার-নলছাটাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে উলুখোলা পুলিশ ক্যাম্পের সদস্যরা। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে উজ্জল চন্দ্র মন্ডলকে আটক করা হয়। এরপর সাক্ষীদের উপস্থিতিতে তাঁর পরিহিত প্যান্টের বাম পকেটে থাকা দুটি স্বচ্ছ সাদা এয়ারটাইট পলিপ্যাক থেকে গোলাপি রঙের ১৫১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১৫ গ্রাম। এজাহারে উল্লেখ করা হয়েছে, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার ৩০০ টাকা। এ সময় যথাযথ জব্দতালিকা প্রস্তুত করে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। গ্রেপ্তার উজ্জল চন্দ্র মন্ডল নাগরী ইউনিয়নের সুজাপুর গ্রামের পূর্ব পাড়ার শংকর চন্দ্র মন্ডল ও গীতা রানী চন্দ্র মন্ডলের ছেলে। এজাহারে উল্লেখ করা হয়েছে, তিনি তাঁর ছোট ভাই শিতল চন্দ্র মন্ডলের সহযোগিতায় ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে বিষয়টি বর্তমানে তদন্তাধীন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ৪১ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় এজাহার দাখিল করা হয়েছে।

‎মুন্সীগঞ্জের রাজনীতিতে এক অধ্যায়ের অবসান, সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই,শোকের ছায়া বিএনপির নেতাকর্মীদের মাঝে

মুন্সীগঞ্জের মাটি ও মানুষের নেতা, বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী