রাজৈরের টেকেরহাটে নির্দিষ্ট পাম্পে পেট্রোল-অকটেন সংকট, বিপাকে কৃষকেরা

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট উত্তরপাড়ে অবস্থিত আব্দুল বাকি মিয়া তেলের পাম্পে পেট্রোল ও অকটেনের সংকট দেখা দিয়েছে। তবে এটি পুরো জেলার নয়, কেবলমাত্র এই নির্দিষ্ট পাম্পেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে।
সরজমিনে দেখা যায়, পাম্পটির সামনে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন স্থানীয় কৃষকেরা। হাতে জেরিক্যান নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত জ্বালানি। সেচ মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে এমন সংকটে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।
কৃষকদের অভিযোগ, কৃষি অফিস থেকে প্রতি কৃষকের জন্য ১০ লিটার তেলের বরাদ্দ কাগজে উল্লেখ থাকলেও বাস্তবে পাচ্ছেন মাত্র ৫ লিটার। এতে করে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং ফসল উৎপাদন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
একজন কৃষক বলেন, “কাগজে ১০ লিটার দিলেও এখানে এসে পাই ৫ লিটার। এই তেল দিয়ে কীভাবে সেচ দেবো?” আরেকজন বলেন, “এই পাম্পে পেট্রোল-অকটেনই ঠিকমতো নেই, তাই আমরা বিপদে পড়েছি।”
স্থানীয়রা জানান, জেলার অন্যান্য স্থানে এমন সংকট না থাকলেও এই নির্দিষ্ট পাম্পে জ্বালানি সরবরাহ স্বাভাবিক না থাকায় কৃষকেরা ভোগান্তিতে পড়ছেন। দ্রুত এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন