বান্দরবান পাহাড়ি জনপদে দেখা দিয়েছে তীব্র পানি সংকট

টিউবওয়েল ও রিংওয়েলে পানি কমে যাওয়ায় সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের আমতলি মারমা পাড়ার ১৬০ পরিবার এখন খালের পাশে গর্ত খুঁড়ে পানি সংগ্রহ করছেন। স্থানীয়ভাবে এই গর্তকে বলা হয় ‘কুয়া’। সেই কুয়ার পানিই এখন তাঁদের পানীয় জলের একমাত্র ভরসা।
পাড়ায় ১৬০ পরিবারের জন্য রয়েছে মাত্র একটি টিউবওয়েল ও দুটি রিংওয়েল। শুষ্ক মৌসুমে সেগুলো থেকে পর্যাপ্ত পানি ওঠে না। এক কলসি পানির জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘক্ষণ। বাসিন্দা মায়ইচিং মারমা বলেন, ‘টিউবওয়েলে এখনই পানি কম। কয়েক দিন পর আরও কমবে, তারপর একদম বন্ধ হয়ে যাবে। কুয়া ছাড়া কোনো উপায় নেই।’
স্থানীয়রা জানান, প্রতিবছর ডিসেম্বরের শেষ থেকে পানিসংকট শুরু হয়। মার্চ থেকে মে পর্যন্ত সংকট চরম আকার নেয়। বর্ষা না আসা পর্যন্ত এই দুর্ভোগ চলতেই থাকে।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার দিলীপ চৌধুরী বলেন, কুয়ার পানি সরাসরি পান করা কোনোভাবেই নিরাপদ নয়। ছাঁকনি দিয়ে সংগ্রহ করে ফুটিয়ে পান করতে হবে। তিনি জানান, হাসপাতালে আসা রোগীদের একটি বড় অংশ পানিবাহিত রোগে আক্রান্ত।
বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে সুয়ালক ইউনিয়নকে ‘আনসাকসেসফুল জোন’ বলে চিহ্নিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন চেষ্টা করেও এই এলাকায় পানিসংকট দূর করা যাচ্ছে না। টিউবওয়েলের কাজ এখানে হয় না, রিংওয়েলই একমাত্র বিকল্প। এলাকাবাসীর আবেদন বিবেচনাধীন আছে বলেও তিনি জানান।
সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা জানান, আমতলি মারমা পাড়ায় আরও দুটি রিংওয়েল স্থাপনের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আবেদন করা হয়েছে। এটি হয়ে গেলে পানিসংকট অনেকটাই কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ভোলা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৯ ভরি ১৫ আনা চোরাই স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার সহ ০১ আসামী গ্রেফতার

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)

মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশানিধন কার্যক্রম উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রমকে আরও জোরদার করতে স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে বক্তারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাতানি পাড়া এলাকায় মোল্লা কল্যাণ ট্রাস্টের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মশক নিধন কর্মী ও স্বেচ্ছাসেবকদের হাতে ১টি আধুনিক ফগার মেশিন ও প্রয়োজনীয় কীটনাশক তুলে দেওয়া হয়। কালীগঞ্জ থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মোল্লা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেন মোল্লা বক্তব্যে  বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা এবং এডিস মশার বিস্তার রোধে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ডেঙ্গু বর্তমানে একটি বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব।” তিনি আরও জানান, নতুন এই  ফগার মেশিনের মাধ্যমে এলাকার ড্রেন, ঝোপঝাড় এবং জনবহুল স্থানগুলোতে নিয়মিত মশার ওষুধ ছিটানো হবে। মশক নিধনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে কল্যাণ ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। বাসাবাড়ির আঙিনা, ফুলের টব ও ছাদে জমে থাকা পানি পরিষ্কার রাখার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তারপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আহমদুল কবির খান নাইম, গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম হোসেন সুমন, গোলজার হোসেন মোল্লার বড় ছেলে খাইরুল সজিব, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জহির উদ্দিন, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসহাক, কালিগঞ্জ উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাজমা বেগম, শরীফ মাস্টার, আব্দুল হাই মাস্টার, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ এর সহ-সভাপতি রাশিদুল হাসান জীবন প্রমূখ। অনুষ্ঠানে মোল্লা কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চেয়ারম্যান গোলজার হোসেন মোল্লা ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাতানি পাড়া ও এর আশপাশের এলাকায় মশক নিধন ।