সামনে থাকে, সামনে রাখে এই প্রতিপাদ্য নিয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন যমুনা টেলিভিশনের ভালবাসার একযুগ পূর্তি পালিত হয়েছে।
আজ রোববার সকালে পঞ্চগড় প্রেস ক্নাব মিলনায়তনে যমুনা টেলিভিশনের ভালবাসার এক যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
এসময় আলোচনা সভায় পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় মকবুলার রহমান সকরারী কলেজের উপাধ্যক্ষ ড. প্রনবানন্দ সাহা,বিশেষ অতিথি ছিলেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম মামুন, জেলা সেচ্ছাসেবী ফোরামের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট আহসান হাবীব সরকার, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ,প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম,সিনিয়র সাংবাদিক এ হোসেন রায়হান ও যমুনা টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি রনি মিয়াজী প্রমুখ৷
পরে আলোচনা সভা শেষে অতিথিরা যমুনা টেলিভিশনের এক যুগপূর্তি ও ১৩বছরে পদার্পন উপলক্ষে কেক কাটা হয় এবং শুভ কামনা ও আগামীর পথ চলায় শুভ কামনা জানান অতিথিরা।
এদিকে যমুনা টেলিভিশনের ভালবাসার এক যুগপূর্তিতে শুভেচ্ছা জানাতে আসেন জেলার কর্মরত বিভিন্ন গন্যমাধ্যমকর্মীসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিককর্মীরা৷ সভায়
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে। যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সত্যের পথে থাকার অঙ্গীকার করে। যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সত্যের পথে থাকার অঙ্গীকার করেছে।




