উলিপুর মাতৃমঙ্গলে জন্ম নিল একসঙ্গে তিন সন্তান

কুড়িগ্রামের উলিপুরে অবস্থিত আলেকজান মেটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার (মাতৃমঙ্গল)-এ এক মায়ের গর্ভে একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে। জানা যায়, কুড়িগ্রামের চিলমারী উপজেলার পশ্চিম খোরখোরিয়া গ্রামের বাসিন্দা মোঃ ফরহাদ হোসেনের স্ত্রী মোছা. নুর নেসা (৩৫) প্রসব ব্যথা নিয়ে উক্ত হাসপাতালে ভর্তি হন। পরে অভিজ্ঞ নারী চিকিৎসক ডাঃ শারমিন বেগমের তত্ত্বাবধানে স্বাভাবিক ভাবে তিনটি সন্তানের জন্ম দেন। রোববার (০৫ এপ্রিল ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিট, ২টা ৩৫ মিনিট ও ২টা ৪৫ মিনিটে পর্যায়ক্রমে তিনটি শিশু জন্মগ্রহণ করে। নবজাতকদের মধ্যে দুইজন ছেলে ও একজন মেয়ে রয়েছে। তাদের ওজন যথাক্রমে ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৭০০ গ্রাম এবং ২ কেজি। হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও নবজাতকেরা সুস্থ রয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ মানবিক কারণে লাখ লাখ রোহিঙ্গাকে

কালীগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ওই তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীদের এই অর্থদণ্ড প্রদান করেন। কালীগঞ্জ পৌরসভার দড়িসোম এলাকায় ব্যবসায়ী রাজু আহমেদকে ৫ হাজার টাকা, চুন্নু মিয়াকে ৩ হাজার টাকা ও দক্ষিণ ভাদার্ত্তীর মো. রেজাউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।   নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার বলেন, সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নিয়ে গ্যাস সিলিন্ডার বিক্রি করা একটি বড় ধরনের অপরাধ। যেই সব ব্যবসায়ীরা এই রকম কাজ করবে তাদের অর্থদণ্ড ও সাজা প্রদান করা হবে। এমন অভিযান অব্যাহত থাকবে।