নেত্রকোণার পূর্বধলায় এক ব্যক্তির বাজাজ পালসার ১৫০ সিসি একটি মোটরসাইকেল চুরি হয়েছে। গত বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬ খ্রি) সন্ধায় পূর্বধলা উপজেলা সদরের আমতলা হতে মোটরসাইকেলটি চুরি হয়।
মোটরসাইকেলের মালিক জারিয়া ইউনিয়নের জারিয়া গ্রামের আব্দুল লতিফ তালুকদার এর ছেলে মোঃ আবুল হাসিম হাছান। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মোটরসাইকেল মালিক মোঃ আবুল হাসিম হাছান জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনুমান ৬.৪৫ ঘটিকার সময় তিনি তার নিজ নামে লাল-কালো রংয়ের বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি নিজে চালিয়ে পূর্বধলা আমতলা সাকিনে নিজস্ব বাসা’র সামনে রেখে রুমে প্রবেশ করেন। প্রায় ১৫ মিনিট পর তিনি বাসা হতে বের হয়ে দেখেন উক্ত স্থানে মোটরসাইকেলটি আর নাই।
তাৎক্ষণিক তিনি এদিক-সেদিক খোঁজাখুজি করে বুঝতে পারেন মোটরসাইকেলটি চুরি হয়েছে। উক্ত মোটরসাইকেলের ইঞ্জিন নং- ২৯২১৪, চেচিস নং: ৬৪৯৬৭। এ ঘটনার পর পূর্বধলার মোটরসাইকেল মালিকদের মনে আতঙ্ক বিরাজ করছে। পরবর্তীতে মোটরসাইকেলটি কোথায় না পেয়ে আজ পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।




