নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের অন্তর্গত কুতুবপুর গ্রামের বিয়ের প্রলোভন দেখিয়ে মুজাহিদ (২৬) নামের এক যুবকের টানা ধর্ষণে এক কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে ধর্ষিতা নিজে বাদী হয়ে মুজাহিদকে ১ নাম্বার আসামি করে সোনারগাঁও থানায় একটি ধর্ষণ মামলার লিখিত এজাহার দায়ের করছেন। মুজাহিদ সোনারগাঁও থানার কুতুবপুর গ্রামের সাফিয়া বেগমের ছেলে।
ধর্ষিতার জবানবন্দিতে জানান তিনি মদনপুর ইপিলিয়ন গার্মেন্টসে চাকুরী করে। চাকুরীতে আসা যাওয়া কালীন সময়ে ১নং বিবাদী মুজাহিদ আমাকে প্রেমের প্রস্তাব দিত। একপর্যায়ে উক্ত বিবাদীর সাথে আমার সু-সম্পর্ক হয়। বিবাদীর সহিত আমার সম্পর্কের সুবাদে সে বিভিন্ন তারিখ ও সময়ে আমাকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়া যায় এবং আমাকে বিয়ের প্রলোভন দেখাইয়া আমার সহিত শারীরিক সম্পর্ক স্থাপন করে। বিবাদী একাধিকবার আমার বর্তমান ঠিকানার বাসায় আসা যাওয়া করিতো। সর্বশেষ গত ইং- ১০/০৩/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ০৭:০০ ঘটিকার সময় বর্ণিত ১নং বিবাদী সোনারগাঁ থানাধীন কুতুবপুর সাকিনস্থ জনৈক হানিফ সাহেবের বাড়ি অর্থাৎ আমার ভাড়া বাসায় আসে। বিবাদী আমার বর্তমান ঠিকানার বাসায় আসিয়া আমাকে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব করিলে আমি বিবাদীকে বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করি। কিন্তু বিবাদী আপাতত বিয়ে করিতে পারিবে না মর্মে জানাইয়া আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সহিত শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরে আমি তাহাকে বিয়ে করার জন্য অনুরোধ করিলে বিবাদী আমাকে বিয়ে করিবে না মর্মে জানাইয়া এই বিষয় নিয়া বাড়াবাড়ি করিলে বর্ণিত বিবাদী আমার বড় ধরণের ক্ষতি করিবে বলিয়া হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। বিবাদী আমাকে বিয়ের প্রলোভন দেখাইয়া বিভিন্ন তারিখ ও সময় বিভিন্ন স্থানে নিয়া শারীরিক সম্পর্ক স্থাপন করিয়াছে। উক্ত বিবাদীর শারীরিক সম্পর্ক করার ফলে আমি ০২ (দুই) মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। বর্তমানে আমি ০২ (দুই) মাসের গর্ভবতী। ১নং বিবাদী তাহার পূর্বের বিবাহ গোপন রাখিয়া আমাকে বিবাহের প্রলোভন দেখাইয়া আমার সাথে শারীরিক সম্পর্ক করিয়া আমাকে অন্তঃসত্ত্বা করে। এরই ধারাবাহিকতায় উক্ত ঘটনার সংবাদ পাইয়া ১নং বিবাদীর নেতৃত্বে অন্যান্য বিবাদীরা আমার বসত বাড়ি হইতে আমাকে জোরপূর্বক উঠাইয়া নিয়া নির্জন স্থানে নিয়ে গিয়ে আমাকে একটি ঘরে আটকাইয়া এলোপাথারি কিল, ঘুষি, লাথি মারিয়া নীলাফুলা জখম করিয়া ১নং বিবাদী ঘটনাটি ধামা চাপা দিয়ে জোরপূর্বকভাবে আমাকে টেবলেট সেবন করাইয়া আমার পেটের বাচ্চাকে নষ্ট করার চেষ্টা করে। উক্ত ঘটনার বিষয়ে সব মিথ্যা বলিয়া আমাকে ভয়-ভীতি দেখাইয়া জোরপূর্বক ১টি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরবর্তীতে উক্ত বিবাদীরা আমাকে সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় ছাড়িয়া দেয়। বিবাদীরা আমাকে এই বলে যে, উক্ত ঘটনার বিষয়ে যদি মুখ খুলি বা কাউকে জানাই তাহলে আমাকে প্রাণে মারিয়া ফেলিবে বলিয়া ভয়-ভীতিসহ খুন জখমের হুমকি প্রদান করে। উক্ত বিবাদীরা অদ্য ইং- ০৬/০৪/২০২৬ তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় আমার ব্যক্তিগত মোবাইল ফোনে বিবাদীদের মোবাইল নং- ০১৮৫৮-৯১৫৯৩৬, ০১৭৬৩-৩১৪০৭৩, ০১৭৯৬-০৮০৮৪৭ হইতে আমাকে কল করিয়া জানে মারিয়া ফেলার হুমকি প্রদান করে। পরবর্তীতে গতকাল রাতে ধর্ষিতা বাদী হয়ে সোনারগাঁও থানায় ধর্ষণের একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিববুল্লাহ জানান, গতকাল রাতে ওই কিশোরী বাদী হয়ে একটি ধর্ষণের লিখিত এজাহার দাখিল করেছেন। ঘটনার সত্যতা পেলে মুজাহিদ (২৬) এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




