ঝিনাইদহে পরকীয়ার অপবাদে বাড়িতে ঢুকে নারীকে মারধর, চুল কেটে শরীরে ছিটানো হলো মরিচের গুঁড়া

ঝিনাইদহ সদর উপজেলায় পরকীয়ার অপবাদ দিয়ে বাড়িতে ঢুকে এক নারীকে (৪০) মারধরের পর তাঁর মাথার চুল কেটে দেওয়া এবং শরীরে শুকনো লাল মরিচের গুঁড়া ছিটানোর অভিযোগ উঠেছে। এ সময় মাকে রক্ষা করতে গিয়ে তাঁর ছেলেও মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে। তবে এ ঘটনায় শনিবার