বরগুনায় ৫ ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর

বরগুনার তিন উপজেলায় পাঁচটি ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর, মশাল মিছিল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমতলী থেকে দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে এসব ঘটনা ঘটে। এসব কর্মকাণ্ডের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী

পিরোজপুরে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে বিএনপি-জামায়াতের ৫ প্রতিষ্ঠান

পিরোজপুরের নাজিরপুরে মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে বিএনপি-জামায়াত নেতাদের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে। একই রাতে তারা একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দাহ্য পদার্থ ঢেলে অগ্নিসংযোগ করে। এতে ইউপি কার্যালয়ের হলরুমে থাকা টিসিবির পণ্য, দরজা, জানালা ও বেঞ্চ ক্ষতিগ্রস্ত হয়। পিরোজপুর জেলা বিএনপি ও জেলা জামায়াত ইসলামীর অভিযোগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

পিরোজপুর জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিলও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। বুধবার সাড়ে ১১টায় জেলা যুবদলের উদ্যোগে স্থানীয় কৃষ্ণচূড়া মোড় থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি’র কার্যালয়ে এসে শেষ হয়। এরআগে কৃষ্ণচূড়া মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা

বরগুনা পুলিশ লাইনের সামনেই বিআরটিসি বাসে আগুন

বরগুনা পুলিশ লাইনের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা-খুলনা রুটে চলাচলকারী বিআরটিসির বাসগুলো পুলিশ লাইনের সামনে পার্কিং করে রাখা হয়। প্রতিদিনের মতো শনিবারও বাংলাদেশ

ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ব্যক্তি হলেন- দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের

স্ত্রী হত্যার অভিযোগ: যুবদল নেতা রাসেল মাহমুদকে গ্রেফতারের দাবিতে রাঙ্গাবালী থানা ঘেরাও

পটুয়াখালীর রাঙ্গাবালীতে দ্বিতীয় স্ত্রী ফারহানা ইয়াসমিন শিলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী। সোমবার (২ নভেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে অবস্থান নিয়ে থানা ঘেরাও করেন তারা। এ সময় হত্যার অভিযোগ এনে মামলা গ্রহণ ও অভিযুক্ত রাসেলকে গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা। মারা

ঝালকাঠিতে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রদল কর্মী তুরাগের নাম, ক্ষুব্ধ বিএনপি

ঝালকাঠির রাজাপুরে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় উপজেলা ছাত্রদল কর্মী মো. আবির আহম্মেদ তুরাগ মৃধার নাম অন্তর্ভুক্ত হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি ও ছাত্রদলের নেতারা। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা এ মামলায় তুরাগকে ছাত্রলীগের কর্মী হিসেবে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা ছাত্রদলের নেতারা। এ ঘটনায়

বরিশালে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় কাওসার হাওলাদার (৩৭) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাওসার হাওলাদার, রাশেদ আমিনসহ কয়েকজন উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকার একটি সেতুর ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় একটি মাইক্রোবাসে করে একদল সশস্ত্র দুর্বৃত্ত

সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে

সাগরকন্যা কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য আর দিগন্তজোড়া সূর্যাস্ত উপভোগ করতে ভ্যানে চড়ে সৈকত ঘুরে দেখেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ভ্যানে চড়ে লেম্বুরবন এলাকার উদ্দেশে যাত্রা করেন তারা। এ সময় সৈকতের সৌন্দর্য উপভোগের পাশাপাশি পর্যটন এলাকার পরিবেশ

ফরিদগঞ্জে নিজেকে মেয়রপ্রার্থী ঘোষণা সাংবাদিকের, এক ঘণ্টা আটকে রেখে পেটাল প্রতিপক্ষরা

আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে নিজেকে সম্ভাব্য মেয়র প্রার্থী ঘোষণা দেওয়ায় গণমাধ্যমকর্মী মো. মহিউদ্দিনের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। মহিউদ্দিন দৈনিক ইত্তেফাকের চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি। তার অভিযোগ, ফরিদগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল পাটোয়ারীসহ কয়েকজন ব্যক্তি এই হামলা চালিয়েছেন। মো.