
এভাবেও ফিরে আসা যায়
মাদারীপুরের তাজুল ইসলাম ১৮ তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় পাশ করে জজ হয়েছেন। এভাবেও ফিরে আসা যায়! দুইটা কিডনি অকেজো। কার্যকারিতা শূন্যের কোঠায়। চিকিৎসক স্পষ্ট জানিয়ে দিলেন, জরুরি ভিত্তিতে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। এর আগে দীর্ঘ সময় ধরে চালাতে হবে রেনাল ডায়ালাইসিস। বিষাদের মাত্রা আরও বাড়িয়ে দিল যখন ধরা পড়ল-তার শরীরে বাসা বেঁধেছে হেপাটাইটিস-বি পজেটিভ।