
নবীনগর ভূমি অফিসে সাংবাদিকদের তালাবদ্ধ করার অভিযোগ, ঘুষ লেনদেনের তথ্য সংগ্রহ ঘিরে উত্তেজনা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর ভূমি অফিসে জমির নামজারি সংক্রান্ত ঘুষ লেনদেনের তথ্য সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিককে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) এ ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমাস নামে এক ব্যবসায়ী তাঁর জমির নামজারি করতে নবীনগর ইউনিয়ন ভূমি অফিসে যান। এ সময় ইউনিয়ন