
কেরানীগঞ্জে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর থেকে ২০ পিস ইয়াবাসহ রিয়াজ উদ্দিন ওরফে জিয়া (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে মুগারচর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার জিয়া মুগারচর গ্রামের রবিউল আউয়ালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রোহিতপুর ও কলাতিয়া


