
তেল সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের তত্ত্বাবধানে পেট্রোল পাম্প মনিটরিং
রাঙ্গামাটি শহরে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে পেট্রোল পাম্পগুলোতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে শহরের কল্যাণপুর এলাকার তেন্যাবি পাম্প, স্টেডিয়াম এলাকার এসএন পেট্রোলিয়াম এজেন্সি পাম্প এবং পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মুহসীন স্টোরস পাম্পে তেল বিক্রি কার্যক্রম শুরু হয়। এ সময় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট টিম উপস্থিত
