
রাঙ্গামাটি শান্তিনগর দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
রাঙ্গামাটির শান্তিনগর নতুন বাস স্টেশন এলাকায় একটি সেমি-পাকা দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ২টায় শহরের শান্তিনগর নতুন বাস স্টেশন এলাকার মেসার্স আবরার কনস্ট্রাকশনের দোকানঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙ্গামাটি





