
চিতলমারীতে বহুল আলোচিত ‘বিনা ভোটের’ চেয়ারম্যান ও যুবলীগ নেতা মাসুদ গ্রেপ্তার
বাগেরহাটের চিতলমারী উপজেলার ১নং বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের বিতর্কিত চেয়ারম্যান, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সরদার মাসুদকে (যিনি এলাকায় ‘টেরা মাসুদ’ নামে পরিচিত) ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। গত ২৫ অক্টোবর রাত ৯টার দিকে নিজ গ্রাম বড়গুনী থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তিনি গ্রেপ্তার হন। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় সাধারণ মানুষের